কবিতা "বন্ধু তোমার প্রতি"
কবিতা:
তুমি বর্ষার মাঝে বৃষ্টির ছিটকানি
তুমি বসন্তের ভোরে কোকিলের সুর
তুমি গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা হাওয়ার শীতলতা
মহান তুমি, পৃথিবীর বুকে আলোর পরশমনি।
দুঃখ গাঁথা ফুলের মালা আজ ছিঁড়ে ফেলো বন্ধু
তুমি বন্ধু আমার, শ্রেষ্ঠ তুমি
জীবনের পিছুটান মাড়িয়ে,স্বপ্ন দেখো সামনের
তুমি চুপ কেন একাবিংশ শতকেও
তোমাকে কি কেউ করেছে হেন।
তুমি সৈনিক, তোমার বাঁশির ডগায়
দুনিয়া বেজে ওঠে
তুমি তরুণ, তুমি ছাত্র
অন্যায় দমন কর, তুমিই মহান বীর।
শোন বন্ধু, দুনিয়াটা খুব ছোট
জীবনের লক্ষ্যপানে ধাবিত হয়ে
তুমি অর্জন করো দুনিয়ার অভিঞ্জতা
তুমি মেনে নাও আদর্শ ব্যক্তিদের নীতিকথা
দুনিয়া একা হয়ে গেলেও আমি তোমার পাশেই
সেলাম বন্ধু।
"বন্ধু তোমার প্রতি"
- এম সালাহউদ্দিনতুমি বর্ষার মাঝে বৃষ্টির ছিটকানি
তুমি বসন্তের ভোরে কোকিলের সুর
তুমি গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা হাওয়ার শীতলতা
মহান তুমি, পৃথিবীর বুকে আলোর পরশমনি।
দুঃখ গাঁথা ফুলের মালা আজ ছিঁড়ে ফেলো বন্ধু
তুমি বন্ধু আমার, শ্রেষ্ঠ তুমি
জীবনের পিছুটান মাড়িয়ে,স্বপ্ন দেখো সামনের
তুমি চুপ কেন একাবিংশ শতকেও
তোমাকে কি কেউ করেছে হেন।
তুমি সৈনিক, তোমার বাঁশির ডগায়
দুনিয়া বেজে ওঠে
তুমি তরুণ, তুমি ছাত্র
অন্যায় দমন কর, তুমিই মহান বীর।
শোন বন্ধু, দুনিয়াটা খুব ছোট
জীবনের লক্ষ্যপানে ধাবিত হয়ে
তুমি অর্জন করো দুনিয়ার অভিঞ্জতা
তুমি মেনে নাও আদর্শ ব্যক্তিদের নীতিকথা
দুনিয়া একা হয়ে গেলেও আমি তোমার পাশেই
সেলাম বন্ধু।

Good
ReplyDelete